এফএনএস বিনোদন: ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-র সাফল্যের পর ‘কেজিএফ থ্রি’র অপেক্ষায় আছেন ভক্তরা। যদিও ‘কেজিএফ থ্রি’-এর ব্যাপারে চূড়ান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শুধু ছবিটির তৃতীয় কিস্তি নির্মাণের সম্ভাবনার কথা জানিয়েছিলেন যশ। এবার ছবিটির প্রযোজনা সংস্থা হাম্বল ফিল্মস জানিয়েছে, আগামী ২০২৫ সালের মধ্যে ফ্লোরে যাবে ছবিটির তৃতীয় কিস্তি। কেননা ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীল এবছরের সেপ্টেম্বর পর্যন্তই প্রভাস অভিনীত ‘সালার’ ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন। ফলে একসাথে দুটি প্রজেক্টের কাজ হাতে নিতে পারবেন না নির্মাতা। এর আগে ভারতের এক নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে যশ জানিয়েছেন, পরিচালক প্রশান্ত নীল আর তিনি ইতিমধ্যেই তৃতীয় পার্টের বেশ কিছু দৃশ্য নিয়ে ভেবেছেন, নিজেদের মধ্যে আলোচনাও করেছেন। অভিনেতা আরও জানান, অনেক ভালো ভালো দৃশ্য তারা ‘কেজিএফ টু’-তে ফুটিয়ে তুলতে পারেননি। তাই সম্ভাবনা রয়েছে ‘কেজিএফ ৩’-তে সেগুলো দেখিয়ে ছবি সুপারহিট করার। তবে, পুরোটাই এখন রয়েছে চিন্তাভাবনার স্তরে। গেল বছরের ১৪ এপ্রিল মুক্তি পেয়েছিল প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। যশ ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ। ‘কেজিএফ- টু’ সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। ২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। সূত্র: পিঙ্কভিলা
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
