এফএনএস বিনোদন: এ বছরে বিরল রোগে আক্রান্ত হওয়ার কথা গোটা বিশ্বকে জানান পপ তারকা জাস্টিন বিবার। জানিয়েছিলেন, তাঁর গান এবং চোখ বন্ধ হয়ে আসছে, মুখের একটা দিক অবশ হয়ে গেছে। কোনো কাজ করছে না। এরপরেই তিনি জানান ওয়ার্ল্ড ট্যুর বাতিল করেছেন। প্রিয় গায়কের অসুস্থতার খবর শুনে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান ভক্তরা। তবে এখন গায়ক অনেকটাই সুস্থ। কিন্তু তিনি শুধু একা নন, তাঁর স্ত্রী মডেল-অভিনেত্রী হেইলি বিবারও অসুস্থ হয়েছিলেন। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে মিনি স্ট্রোক হয়ে গিয়েছিল তাঁর। পিপল ম্যাগাজিন অনুযায়ী হেইলি নিজেই জানিয়ে ছিলেন যে, গত বছর তিনি স্বাস্থ্য নিয়ে অতি সংকটে ছিলেন। ২০২২ সালের মার্চ মাসে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে একটি মিনি-স্ট্রোকের শিকার হন। এরপরে তিনি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (চঞঝউ) তে ভুগছিলেন। তিনি বলেন, আমি অনেক দুশ্চিন্তার সঙ্গে সংগ্রাম করেছি। আমি কখনও এটি অনুভব করতে চাই না। মিসেস বিবার বলেছিলেন যে, প্রথম কয়েক বার সুস্থ হয়ে ফিরে আসার পরেও আমার জন্য কিছুটা অদ্ভুত অনুভূতি হয়েছিল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
