পাবনা পৌর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন দিলালপুরস্থ খান বাহাদুর শপিং মলের সামনে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ্যাড. আব্দুল আহাদ বাবু, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহম্মেদ, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর আলম, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রদীপ সাহা। প্রধান বক্তার বক্তব্য দেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান মামুন। সভায় বক্তব্য দেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শামসুর রহমান, আব্দুল মোমেন নান্নু, বিশ্বজিত ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ডেবিড, এনায়েত হোসেন দুলাল, সদর থানার সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ শেখ রাসেল আলী মাসুদ, সাংগঠনিক সম্পাদক মহসিন রেজা খান মামুন, দপ্তর সম্পাদক শরিফুল হক পলাশ, কৃষি সম্পাদক বাদশা মোল্লা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আহম্মেদ শরীফ ডাবলু, নুরুন্নবী নিবিড়সহ পৌর, থানা, ওয়ার্ড আওয়ামীলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে সবাইকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ঐক্যবদ্ধ থেকে জামায়াত-বিএনপির সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহবান জানানো হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম রেজা। আগামী তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দিতায় পূনরায় শহিদুল ইসলাম সভাপতি, আলহাজ¦ রেজাউল করিম রেজাকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
