স্টাফ রিপোর্টার : শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। গতকাল রোববার দুপুরে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়ক ও সরকারি এডওয়ার্ড কলেজ সড়কে এ অভিযান চালানো হয়। বুলডোজার দিয়ে সড়কের দুই পাশে ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়। জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং পাবনা পৌরসভা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত জানান, এর আগে কয়েকবার জমি পরিমাপ করে লাল চিহ্নিত করা হয়েছে। দখলদারদের কয়েকবার করে নোটিশ করে জানানো হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একাধিকবার এসে তাদের জানিয়েছে। অনেকে নিজ দায়িত্ব তাদের স্থাপনা সরিয়ে নিয়েছে। যারা সরিয়ে নেননি তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রোববার শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এটি চলমান থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
