এফএনএস বিনোদন: ভারতের আলোচিত টিভি অভিনেত্রী উরফি জাভেদ। খোলামেলা পোশাক পরে নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কখনো কখনো উদ্ভট কর্মকাণ্ড করে সমালোচনার জন্ম দেন তিনি। এবার জামাকাপড় কম পরার কারণ ব্যাখ্যা করলেন এই অভিনেত্রী। উরফির দাবি- উলের কাপড়ে তার অ্যালার্জি আছে। ইনস্টাগ্রাম স্টোরিতে এমনটাই দাবি করেন তিনি। প্রথমে উরুর একটি ক্লোজআপ শেয়ার করেন উরফি। যাতে দেখা যায়, তার শরীরে ফুসকুড়ি হয়েছে। সঙ্গে শেয়ার করেন একটি পোল। যেখানে সবার উদ্দেশে তার প্রশ্ন ‘শীতকালে অন্য কারো এরকম অ্যালার্জি হয়?’ তারপর নিজের শরীরে থাকা র্যাশের একটি ভিডিও পোস্ট করে লিখেন, ‘দেখুন, যখনই আমি উলের পোশাক পরি আমার সঙ্গে এটি ঘটে। এটা একটা গুরুতর সমস্যা বন্ধুরা!’ আরেকটি ভিডিও পোস্ট করেন উরফি। তাতে কম জামাকাপড় পরার কারণ ব্যাখ্যা করে এ অভিনেত্রী বলেন- ‘তাহলে এখন আপনারা বুঝতে পারছেন কেন আমি জামাকাপড় পরি না। আমার এই গুরুতর সমস্যা আছে। আমার শরীরে এরকম প্রতিক্রিয়া দেখা যায়। এই যে প্রমাণ, আপনাদের সকলের সামনে প্রমাণ রইল। এই কারণে আমি এরকম নগ্ন হয়ে থাকি। কাপড় থেকে আমার শরীরে অ্যালার্জি হয়।’ ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
