এফএনএস স্পোর্টস: আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু বছরের শুরুর গ্র্যান্ড স্ল্যাম থেকে নাম সরিয়ে নিলেন দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকা নাওমি ওসাকা। ২০১৯ এবং ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ২৫ বছরের এই জাপানিজ তারকা। ২০২১ সালের পর থেকে কোনো শিরোপা জিততে পারেননি তিনি। ২০২১ সালে ফরাসি ওপেন থেকে নাম সরিয়ে নিয়েছিলেন ওসাকা। তখন মানসিকভাবে ভেঙে পড়ার কথা জানিয়েছিলেন। এরপর আরো কয়েকটি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। এবার সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। ডান পায়ের পেশির চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না পুরুষদের নাম্বার ওয়ান বাছাই কার্লোস আলকারাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চোটের কথা উল্লেখ করে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। আলকারাজ না থাকায় শীর্ষ বাছাই হয়ে অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন রাফায়েল নাদাল। চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের একক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ভেনাস উইলিয়ামসও।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
