স্টাফ রিপোর্টার : এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আব্দুল্লাহ আল হাসান মিঠুর ভাই আব্দুল্লাহ আল হাসান টিটু শনিবার সকাল সাড়ে ছয়টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন)। তিনি রাধানগর মক্তবপাড়ার বাসিন্দা সমাজ সেবা দপ্তরের সাবেক কর্মচারী মরহুম শহিদুল্লাহ হোসেনের ছেলে। টিটু ঢাকার একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করতেন। বেশ কয়েকদিন থেকে তিনি অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিলো ৪৯ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ ভাই, ৩ বোন, অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার ভাইয়েরা হলেন খোকন ও বাবু। সদালাপী টিটুর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। শনিবারই বাদ এশা মক্তবপাড়া পুকুরপাড় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে বালিয়াহালট গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে গতকাল মরহুমের রুহের মাগফেরাত কামনায় মক্তবমোড়স্থ তার বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। মরহুমের পরিবারের সদস্যবৃন্দ তার জন্য সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
