স্টাফ রিপোর্টার : আর্থিক দৈন্যতায় উন্নয়ন কাজ বন্ধ হয়ে আছে রাধানগরের যুগীপাড়ার শত বছরের পুরোনো সিদ্বেশ^রী কালি মাতার মন্দিরের। গতবারও দুর্গাপুজা তারা খুব কষ্টের মাঝে সেরেছেন। অবকাঠামো তেমন কোনো উন্নয়ন হয়নি আজো এখানে। নানাজনের সহযোগিতায় সাইডে কিছু পিলার তুলে রাখলেও কাজ থেমে আছে তা দীর্ঘদিন। ছাদ ঢালাইয়ের কাজটি কিভাবে করবেন তা নিয়ে চিন্তিত হয়ে রয়েছেন তারা। এই এলাকাতে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের আর্থিক অসঙ্গতি রয়েছে, এরপরও নিজেদের সাধ্যের চেষ্টাটুকু ঢেলে দিয়েছেন তারা নিজেদের মতো করে। মন্দিরের সভাপতি শ্যামল দেবনাথ ও সাধারন সম্পাদক বিকাশ দেবনাথ জানান, জেলার যে কয়েকটি পুরাতন মন্দির রয়েছে তার মাঝে অন্যতম হলো সিদ্ধেশ^রী কালি মাতার মন্দির। কিন্তু সেখানে কারো কোনো ধরনের সহযোগিতা নেই। আমরা নিজেরা সকলে প্রতিদিন চেষ্টা করি একটু একটু করে। এই মন্দিরটির উন্নয়নকল্পে যদি জেলা প্রশাসন, শহরের বিত্তশালী ব্যক্তিবৃন্দ, জেলা পুজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ একটু সহায়তার মাধ্যমে উদ্যোগী হতেন, তবে শত বছরের এই পুরোনো মন্দিরটি আমরা সংস্কার করে উপযোগী করে তুলতে পারতাম। এলাকাটিতে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস। আশেপাশে কোনো মন্দিরও নেই, এটিই এখানকার হিন্দু সম্প্রদায়ের প্রাণের এক ঠিকানা। মন্দির কমিটির পক্ষ থেকে সকলের কাছে মন্দিরটির উন্নয়নে সহযোগিতা কামনা করেছেন তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
