এফএনএস বিনোদন: সাম্প্রতিক মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের “মৎস্য কন্যা” এর চিত্রধারণের মাধ্যমে ক্যামেরার সামনে আবার উপস্থিত হলেন প্রথম প্যাকেজ যুগের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। মৎস্য কন্যা মুলত সমুদ্র উপকূলে জীবন জীবিকার তাগিদে সংগ্রাম করা এক মেয়ের গল্প। গল্পটি নিয়ে অভিনেত্রী রিচি সোলায়মান বলেন, নাটকে ফিরলাম, এক অসাধারণ গল্পে কাজ করলাম। মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, আসলে এধরণের গল্প নিয়ে কাজ করা একটু চ্যালেঞ্জিং হলেও রোমাঞ্চকর। পরিবেশের উপর নানা অত্যাচারে জীব ও বৈচিত্র্যে নানান পরিবর্তনের দায় এবং ভুক্তভোগী হতে হয় নারীদের এমন গল্প নিয়েই নির্মাণ করেছি এই গল্পটি। রিচি ছাড়াও শাহরিয়ার শাকিলের প্রযোজনায় অভিনয় করেছেন সাবরিন আজাদ, সাদ্দাম মাল এবং সৈকত সিদ্দিক। পান্ডুলিপি তৈরি আবদুল্লাহ মাহফুজ অভি এ ছাড়া চিত্রগ্রহণ হোসাইন আরমান। খুব শিগগির দর্শক এই ফিকশনটি দেখতে পাবেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
