স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ, বাংলাদেশ চাটমোহর উপজেলা শাখার আয়োজনে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে (৭ জানুয়ারি) পৌর সদরের সামাদ-সওদা মহিলা দাখিল মাদরাসা হল রুমে অ্য্যাাডভোকেট এস. এম. আব্দুর রউফ-এর সভাপতিত্বে এবং আলমগীর মোহাম্মদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ, বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধ যোদ্ধা আব্দুস সামাদ পিন্টু। বিশেষ অতিথি’র বক্তব্য দেন পাবনা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. গোলজার হোসেন। আলোচনায় অংশ নেন এস. এম. হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, খন্দকার বজলুল করিম খাকছার, কে. এম. বেলাল হোসেন স্বপন, সহকারি অধ্যাপক সাদিদুল ইসলাম টিপু, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, সাজেদুর রহমান মাস্টার, আমিনুল ইসলাম বিদ্যুৎ, প্রভাত সরকার, আব্দুল গফুর মাস্টার, আলহাজ¦ শহিদুল ইসলাম, হাবিবুর রহমান লালন মাস্টার প্রমূখ। প্রধান অতিথি বলেন, মহান মুক্তিযুদ্ধের কাঙ্খিত চেতনা দীর্ঘ ৫০ বছরেও বাস্তবায়িত হয়নি। বরং দীর্ঘ দিনে আমাদের সমাজে মুক্তিযুদ্ধের চেতনা থেকে বাঙ্গালি জাতিকে অনেক দূরে সরিয়ে নিয়ে আসা হয়েছে। মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, বাংলাদেশ একটি রাজনৈতিক সামাজিক সংগঠন। বঙ্গবন্ধু’র আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আপনাদের কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতিবাজদের প্রতিহত করতে হবে। সাংগঠনিক সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সচেতন সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
