স্টাফ রিপোর্টার : বাউল ও বিচার গানের জনপ্রিয় কন্ঠশিল্পী নুরুল ইসলাম নুরুল বাউলের জমি থেকে গাছ কেটে নিচ্ছে দুর্জনেরা। এ যেনো গাছের সাথে শত্রুতা, এ ঘটনা সদরের হেমায়েতপুরের চর শিবরামপুরের। স্থানীয় মরহুম আব্দুল সালাম প্রামানিকের ছেলে নুরুল বাউল জানান, তার পিতা মৃত্যুর পূর্বে তাকে কিছু জমি দিয়ে যান। মূলত সেটি জোর করে দখল করে নেবার পায়তার হিসেবেই এই গাছগুলোকে দিনের পর দিন রাতের আঁধারে কেটে ফেলা হচ্ছে। এর মাঝে মেহগনি, আমসহ নানা ফলের গাছ কেটে নিচ্ছে কিন্তু দেখার কেউ নেই। পিতার দেওয়া জমিটি জোর করে নেবার জন্য এর আগে তাকে একটি হত্যা মামলাতেও ষড়যন্ত্রমূলকভাবে আসামী করা হয়েছে বলে জানান নুরুল বাউল। তিনি পরিবারসহ জীবনের নিরাপত্তাহীনতার কারনে এলাকায় ঠিকমতো যেতে পারেন না। তাকে ক্রমাগত হুমকির মুখে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি বেশ মানসিকভাবে ভেঙে পড়েছেন, সহায়তা চান পুলিশ প্রশাসনের। নুরুল বাউল ছেউরিয়ার লালন একাডেমীর আজীবন সদস্য, ঢাকা মিরপুর-১ এর সাহানী মাজার বাউল সমিতির সদস্য, পাবনা থিয়েটার ৭৭ সদস্য, সিঙ্গে বাজার বাউল ক্লাবের সভাপতি,শালগাড়িয়ার রেলষ্টেশন আরশী নগর বাউল ক্লাবের সেক্রেটারী, আওয়ামী শিল্পী গোষ্ঠীর সদস্য, সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে ভাতাপ্রাপ্ত বাউল শিল্পী তিনি। পরিবারসহ নিজে দীর্ঘদিন সামাজিক নাজেহালের শিকার হয়ে কষ্টে দিন যাপন করছেন তিনি পৈত্রিক ভিটে ফেলে এসে। সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক ও নাট্য সংগঠন নুরুল বাউল যেনো কোনো অন্যায়ের শিকার না হন এবং তিনি যেনো তার পৈত্রিক ভিটেতে পরিবারসহ বসত করতে পারেন সেটি নিশ্চিত করতে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
