এফএনএস বিনোদন: ঢাকাই সিনেমার দুই দাপুটে খল অভিনেতা ডিপজল ও মিশা সওদাগর। সিনেমায় তাদের উপস্থিতি মানেই যেন দর্শকদের মাঝে অন্যরকম উন্মাদনা। অনেকদিন তাদেরকে একসঙ্গে দেখা যায় না। তবে, দীর্ঘদিন পর এবার মুখোমুখি হতে যাচ্ছেন তারা। তাদেরকে দেখা যাবে ওয়েব সিরিজ ‘কাবাডি’তে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির ট্রেলার যেখানে এক ভিডিওকে ঘিরে নানা রহস্যের জট দেখা গিয়েছে। সিরিজটি নির্মাণ করেছেন প্রায় দেড় শতাধিকেরও বেশি বিজ্ঞাপন নির্মাণ করা পরিচালক রুবায়েত মাহমুদ। এটি তার প্রথম ওয়েব সিরিজ। নির্মাতা জানান, সিরিজটি মূলত কমেডি থ্রিলার ঘরানার। চার বন্ধুর পাগলামী ও একটি ভিডিও ফুটেজ এর রহস্য নিয়ে নির্মিত। এর সাথে জড়িয়ে আছে দশ কোটি টাকার কোন অজানা সম্পর্ক। তিনি বলেন, দর্শকরা বেশ মজা পাবেন আশা করি। আর গল্পে টুইস্ট রাখতেই চলচ্চিত্রের দুই জাত শিল্পীকে রেখেছি। তারা দুজন এক কথায় দুর্দান্ত। কোয়াইট অন সেট এর প্রযোজনা ও বিগ ফিশ এন্টারটেইনমেন্ট এর নির্বাহি প্রযোজক সেতু মাহমুদের তত্বাবধানে নির্মিত এ সিরিজটির গল্প লিখেছেন তামজিদ রহমান। ওয়েব সিরিজটিতে চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার ও সাফিন আহমেদ। এ ছাড়া আরও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশু প্রমুখ। জানা গেছে, চলতি সপ্তাহেই ওয়েব সিরিজটি বায়োস্কোপে মুক্তি পাবে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিরিজটির টাইটেল গান ‘লাইফের নাই কোন জীবন, জীবনের নাই কোন লাইফ’। গানটি লিখেছেন রাজিব আশরাফ, সুর করেছেন চিরকুট ব্যান্ড মেম্বার জাহিদ নীরব ও কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। সিরিজটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন জাহিদ নীরব।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
