স্টাফ রিপোর্টার : চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ-এর ক্যাডেট শাখা’র উদ্বোধনী ক্লাস গতকাল শনিবার সকাল ১১টায় অরবিটল লিংক প্রাথমিক শাখা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অরবিটল লিংক শিক্ষা পরিবারের সভাপতি অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি ছিলেন অরবিটল লিংক শিক্ষা পরিবারের পরিচালনা পর্ষদ সদস্য ও হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, অরবিটল লিংক শিক্ষা পরিবার পরিচালনা পর্ষদ সদস্য আব্দুস সালাম সরকার। অরবিটল লিংক ক্যাডেট শাখা থেকে বিগত দিনে ক্যাডেট কলেজে অধ্যায়নরত কৃতি শিক্ষার্থীদের মাঝে বক্তব্য দেন, রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী আদিত্য রায়হান, জয়পুরহাট ক্যাডেট কলেজের শিক্ষার্থী উদিত সাহা, পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী সুদিত্য দৌলা আবির। বক্তব্য দেন অভিভাবক সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন, আবুল কাশেম রিন্টু, সাইদুল ইসলাম, শিক্ষক শাফিকুল ইসলাম শাফি, জিয়ারুল ইসলাম জিয়া, লিটন হোসেন প্রমূখ। সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
