ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের এর তত্তাবধায়নে এবং পাবনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন। উক্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার মনিরুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ অলিম্পিক এ্যাসিয়েশনের পর্যবেক্ষক এ কে এম আব্দুল মুবিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রেজাউল হোসেন বাদশা, এস মুস্তাকিম সবুজ, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক, কোষাধ্যক্ষ খন্দকার ইদ্রিস আলী ও সদস্য রবিউল ইসলাম চৌবে ডাবলু, মোসাদ্দেক আলী খান, হোসনে আরা খাতুন হাওয়া, সবনম মঞ্জিল মিতা, মাহবুবুর রহমান বাচ্চু, ফারুক কবীর খান লিওসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এই যুব গেমসে জেলার ৯টি উপজেলার ফুটবল, এ্যাথ্লেটিক, সাঁতার, ব্যাডমিন্টন, যুড, কারাত সহ ৮টি ইভেন্টে মোট ২৫০ জন প্রতিযোগি অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
