আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়ায় নতুন কারিকুলামের উপর ১০ টি বিষয়ে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম শাহজাহান আলী এর ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী পরিদর্শক মিনহাজ মিয়া। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন পাবনা টিটি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্রা রনী মন্ডলসহ ৩০ জন শিক্ষক প্রশিক্ষক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, ১০ টি বিষয়ে ৫শ ৫৫ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
