স্টাফ রিপোর্টার : ঈশ^রদীতে গুলি করে রিকশা চালক মামুন হত্যা মামলার এজাহারভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল। গ্রেফতারকৃত আসামীরা হলো মৃত নূর উদ্দিন নুরুর ছেলে কামাল উদ্দিন (৪৮) ও জামাল উদ্দিনের ছেলে মোঃ হৃদয় (২৪)। তাদের দুজনের বাড়িই ঈশ^রদীর শৈলপাড়া ১২ (বার) কোয়ার্টার। র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে ঈশ^রদীর শৈলপাড়া ১২ (বার) কোয়ার্টার গ্রামে আসামীদ্বয়ের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করেন র্যাবের জোয়ানরা। সেখান থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ৪ জানুয়ারি রাত আটটার দিকে একটি ভটভটি গাড়ীর সাথে মালবাহী পিক আপ গাড়ীর ধাক্কা লাগাকে কেন্দ্র উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে পিকআপ ভ্যানের ড্রাইভারের পক্ষ হয়ে কামাল উদ্দিন, আনোয়ার হোসেন, মোঃ হৃদয়, মোঃ ইব্রাহিমসহ অজ্ঞাত নামা আরো ৩/৪ জন ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে উক্ত এলাকায় ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। উক্ত ঘটনার সময় একজন ব্যক্তি রিকশা চালক মামুন হোসেন (২০)’কে উদ্দেশ্য করে গুলি করলে রিকশা চালক মামুন ঘটনাস্থলেই নিহত হয়। এই হত্যার ঘটনায় উক্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে এ বিষয়ে নিহত মামুনের মা বাদী হয়ে পাবনা জেলার ঈশ^রদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে (মামলা নং মামলা নং-০৪/২০২৩ (ঈশ^রদী), তারিখঃ ০৬ জানুয়ারি, ২০২৩ খ্রিঃ; ধারাঃ ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/ ৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০)।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
