এফএনএস স্পোর্টস: উসমান খাজা ও স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৩১ ওভারে ৪ উইকেটে ৪৭৫ রান করেছে অসিরা। স্মিথ ১০৪ রানে আউট হলেও ১৯৫ রানে অপরাজিত আছেন খাজা। বৃষ্টির কারণে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিন খেলা হয় ৪৭ ওভার। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২ উইকেটে ১৪৭ রান। খাজা ৫৪ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় উইকেটে স্মিথের সাথে ২০৯ রানের জুটি গড়েন খাজা। এই জুটিতেই সেঞ্চুরি করেন তারা। ৫৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৩তম সেঞ্চুরি করেন খাজা। ৯২তম টেস্টে ৩০তম সেঞ্চুরি পূর্ণ করেছেন স্মিথ। এই ইনিংসের মাধ্যমে স্যার ডন ব্র্যাডম্যানের ৫২ টেস্টে ২৯সেঞ্চুরি টপকে গেলেন স্মিথ। সেঞ্চুরির পরই দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের বলে আউট হন স্মিথ। ১১টি চার ও ২টি ছক্কায় ১৯২ বলে ১০৪ রান করেন স্মিথ। স্মিথের আউটের পর ট্রাভিস হেডের সাথে ১১২ রানের জুটি গড়েন খাজা। জুটিতে মারমুখী মেজাজে ৫৯ বল খেলে ৮টি চার ও ১টি ছক্কায় ৭০ রান করে আউট হন হেড। ম্যাট রেনশকে নিয়ে দিনের খেলা শেষ করেছেন খাজা। ডাবল-সেঞ্চুরি থেকে ৫ রান দূরে খাজা। ৩৬৮ বল খেলে ১৯টি চার ও ১টি ছয় মেরেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নর্টি ৫৫ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন পেসার কাগিসো রাবাদা ও মহারাজ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
