স্টাফ রিপোর্টার : দৈনিক ইছামতির বেড়া প্রতিনিধি ও বেড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহসিন মল্লিকের পিতা আলহাজ¦ আবু বক্কার মল্লিক মঙ্গলবার দুপুরে করমজা মল্লিকপাড়াস্থ তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন)। তার বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি ৬ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি পাবনা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দার আমিনুর রহমান বাদলের ছোটো বোনের শ^শুর। সদালাপী, পরহেজগার ও পরোপকারী আবু বক্কার মল্লিকের মৃতুতে শোকের ছায়া নেমে আসে তার এলাকায়। এদিনই বাদ এশা মল্লিকপাড়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে মল্লিকপাড়া গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে মহসিন মল্লিকের পিতা আবু বক্কার মল্লিকের মৃত্যুতে দৈনিক ইছামতির প্রকাশক রোকেয়া বেগম, কার্যনির্বাহী সম্পাদক মোসতাফা সতেজ, বার্তা সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান বিপ্লব, প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম, বেড়া প্রেসক্লাবের সকল সদস্যদের পক্ষে সভাপতি ডা. আবুল হান্নান, সাবেক সভাপতি শফিউল আযম আলতু প্রমূখ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
