এফএনএস স্পোর্টস: গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্ট খেলার মধ্য দিয়ে এক যুগ পর সাদা পোশাকের দলে সুযোগ পেয়েছিলেন জয়দেব উনাদকাট। ম্যাচে তার শিকার ছিল ৩ উইকেট। এবার নতুন বছরের শুরুতেই রঞ্জি ট্রফির ম্যাচে হ্যাটট্রিক করে হইচই ফেলে দিলেন ভারতের এই বাঁহাতি পেসার। দিল্লির বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছেন উনাদকাট। রঞ্জি ট্রফির ইতিহাসে ম্যাচের প্রথম ওভারে এটিই প্রথম হ্যাটট্রিক। এর আগে ২০১৭-১৮ মৌসুমে মুম্বাইয়ের বিপক্ষে প্রথম ও তৃতীয় ওভার মিলিয়ে পরপর তিন বলে তিন উইকেট নিয়েছিলেন বিনয় কুমার। এতদিন এটাই ছিল রঞ্জির দ্রুততম সময়ের হ্যাটট্রিকের রেকর্ড। প্রথম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উনাদকাটের তিন শিকার যথাক্রমে- ধ্রুব শোরে, বৈভব রাওয়াল ও যশ ধুল। হ্যাটট্রিক ছাড়াও ইনিংসে উনাদকাটে নিয়েছেন ৩৯ রানে ৮ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তার ২১তম পাঁচ উইকেট। ইনিংসের শেষ দুই বলেও উইকেট নিয়েছেন এই পেসার। তাই উনাদকাটের সামনে এখন আরও একটি হ্যাটট্রিকের হাতছানি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
