আটঘরিয়া প্রতিনিধি :”উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা দেশ গড়বো সমাজসেবায় এই শ্লোগানকে সামনে রেখে আটঘরিয়া উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর এর আয়োজনে সোমবার(২ জানুয়ারী) সকালে উপজেলা চত্বর থেকে এক র্যালী বের হয়ে উপজেলার প্রধান ফটকে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ৯ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৯ টি হুইল চেয়ার, ১০ জন ভিক্ষুকের মাঝে ৩ টি করে ৩০টি ছাগল, ৫৫ জন দু:স্থ্য ও অসহায় মানুষের মাঝে সুদ মুক্ত ২০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। বিতরণকালে আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, ইউএনও মাকসুদা আক্তার মাসু, সমাজ সেবা অফিসার ইসমত জেরিন, সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মারফুদ উল ইসলাম, বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ১০ জন ভিক্ষুককে একটি করে কম্বল বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
