এফএনএস বিনোদন: কলকাতার অভিনেত্রী শুভশ্রী বন্দ্যোপাধ্যায় নতুন বছরের শুভেচ্ছা জানাতে রোম্যান্টিক ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে- রাজ চক্রবর্তীর ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাচ্ছেন শুভশ্রী। এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কঠোর সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেত্রী। সেই ছবির কমেন্টে অনুরাগীরা তাদের ভালোবাসাকে অভিনন্দন জানিয়েছেন। আবার কেউ কেউ ব্যবহার করেছেন ‘নির্লজ্জ’, ‘জঘন্য’ শব্দ ব্যবহার করেছেন। জানিয়েছেন তীব্র সমালোচনা। একজন কমেন্টে লিখেছেন- ‘এটাও কি দিদির অনুপ্রেরণায়? আরেকজন লিখেন- ‘চুমু খাওয়ার ছবি দিয়ে কেন যে এরা নতুন বছরের শুভেচ্ছা জানায় বুঝতে পারি না। ২০১৮ সালে বিয়ে হয় রাজ-শুভশ্রী। এরপর ২০২০ সালে দ্বিতীয় বিবাহবার্ষীকিতে দেন বাবা-মা হতে চলার খবর। সেপ্টেম্বরে তাদের কোল আলো করে আসে ইউভান। মা-বাবার মতোই বিখ্যাত এই খুদেও। চলতি বছরে, ‘ধর্মযুদ্ধ’, ‘বিসমিল্লাহ’ছবিতে দেখা গিয়েছে শুভশ্রীকে। তৃণমূল কংগ্রেসের বিধায়কের দায়িত্বে রয়েছেন রাজ। শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণে তাই কটাক্ষের মুখে পড়তে হয় শুভশ্রীকে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
