স্টাফ রিপোর্টার : চাটমোহর উপজেলার জগতলা গ্রামে এক খ্রিষ্টান পরিবারের বিয়ে বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানে চলাকালে যুবলীগের নেতার তান্ডবের ঘটনায় মামলা দায়েরের সাতদিন পার হলেও আসামী যুবলীগের সাময়িক বহিস্কৃত দুই নেতাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, আসামীদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিযুক্ত দুইজন হলেন, মূলগ্রাম ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি জগতলা গ্রামের নুর সালামের ছেলে রবিউল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য একই গ্রামের মৃত. নূরুজ্জামানের ছেলে আমির হোসেন। এমন ঘটনার পরে গত ২৭ ডিসেম্বর রাতে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সাময়িক বহিস্কারের বিষয়টি জানান। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন জানান, আমরা আসামীদের এখনও গ্রেফতার করতে পারিনি। তবে আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে সোমবার জগতলা গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উপজেলা প্রশাসন, পুলিশ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বয়ে এক ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, একটি খ্রিস্টান পল্লীর একটি বাড়িতে সোমবার ২৬ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠানের গায়ে হলুদ চলছিল। আনন্দে নাচ-গান করছিল শিশু, কিশোর ও তরুণ-তরুণীরা। আকস্মিক সেখানে হাজির হয়ে তাদের সঙ্গে নাচতে শুরু করেন মাদকাসক্ত এক যুবলীগ নেতা। বারণ করায় তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন এবং সাঙ্গপাঙ্গদের ডেকে এনে হামলা চালান। একই সঙ্গে আয়োজকদের নানা হুমকি-ধমকি দেওয়া হয়। পুলিশে খবর দিলে সাময়িক পরিস্থিতি শান্ত হলেও পরে মঙ্গলবার ২৭ ডিসেম্বর সকালে বর-কনে ধর্মপল্লীতে যাওয়ার সময় তাদের গাড়িতেও হামলা চালায় তারা। পুলিশি প্রহরায় বিয়ের অনুষ্ঠান শেষে রাতে যুবলীগের ওই দুই নেতাকে আসামী করে থানায় মামলা করেন সুব্রত গমেজ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
