এফএনএস অর্থনীতি: ডিসেম্বর মাসে রপ্তানি আয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ; যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেশি। সোমবার (২ জানুয়ারি) প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে। রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে থাকলেও সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে রেকর্ড পরিমাণ রপ্তানি হয়েছে। ইপিবির তথ্যমতে, ২০২২ সালের ডিসেম্বর মাসে ৫৩৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলার রপ্তানি আয় হয়েছে। যা এক মাসের সর্বোচ্চ রপ্তানি আয়। এর আগে ২০২১ সালের একই সময়ে ৪৯০ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার রপ্তানি আয় করে বাংলাদেশ। সেই হিসাবে ২০২২ সালের ডিসেম্বরে রপ্তানি আয় আগের বছরের একই মাসের চেয়ে ৯ দশমিক ৩৩ শতাংশ বেশি। এর আগে নভেম্বরে প্রথমবারের মতো এক মাসের রপ্তানি আয় ৫০০ কোটির ঘর ছাড়িয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরে ৫৪২ কোটি ১০ লাখ ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। সে হিসাবে, রপ্তানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় ১ দশমিক শূন্য ৩ শতাংশ কম। ইপিবির তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৬ মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে মোট ২ হাজার ৭৩১ কোটি ১২ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এটি আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৫৮ শতাংশ বেশি। এ ছাড়া রপ্তানি আয়ের বড় উৎস তৈরি পোশাক খাতে অর্থবছরের প্রথম ৬ মাসে ১৫ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। খাতটি গত জুলাই থেকে ডিসেম্বর মাসে ২ হাজার ২৯৯ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
