উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বই উৎসব। গতকাল সকালে পাবনা জেলা স্কুলে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উৎফুল্ল শিক্ষার্থী ও অভিভাবকেরা। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র ও জেলা স্কুলের প্রধান শিক্ষক হুজ্জাতুল্লাহ। এছাড়াও পাবনা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, কৃষ্ণপুর গার্লস হাই স্কুল, কালেক্টর স্কুল এন্ড কলেজ, স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ, সেন্ট্রাল গার্লস হাই স্কুলসহ জেলার ১১৩৭ টি প্রাথমিক ও ৫২১ টি মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৯ লাখ ৩৭ হাজার শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হবে ৫০ লাখ ৭০ হাজার নতুন বই। ছবি- এস এম আলম
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
