সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ শিক্ষা কার্যক্রমকে গতিশীল তথা শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করার লক্ষ্যে গতকাল রোববার বছরের প্রথমদিন সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূলে নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ওইদিন সকাল ১১টায় প্রথমে সুজানগর উপজেলা পরিষদ হযরত শাহজালাল একাডেমীর শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা। এতে আরো বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। এছাড়া এদিন সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মথুরাপুর উচ্চ বিদ্যালয় ও আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
