এফএনএস স্পোর্টস: নতুন বছরের ৬ জানুয়ারি পর্দা ওঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আসন্ন বিপিএল নিয়ে গত শনিবার গণমাধ্যমে কথা বলেছেন বিপিএল গভার্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। আসন্ন বিপিএলে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে মল্লিক বলেন, ‘আমরা সবসময় এটা নিয়ে কাজ করছি। মাত্র ভারত সিরিজ শেষ হল। ৬ তারিখে আমাদের টুর্নামেন্ট শুরু। ডিআরএস এলিমিনেটরে থাকবে। সেখানে তিনটা ম্যাচ হয়, আরেকটা ফাইনাল। এখানে পুরোপুরি ডিআরএস থাকবে। আর বাকি ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করছি। যেটা গতবার ছিল, তার থেকে আপগ্রেড ভার্সনের ডিআরএস থাকবে। যেটাকে আমরা বলি অল্টারনেট ডিআরএস।’ পূর্ণ ডিআরএস আনতে না পারার কারণ জানিয়ে তিনি আরও বলেন, ‘এই সময় সারা বিশ্বের সব জায়গায় খেলা হচ্ছে। আসলে হক আই অ্যাভেইলেবল। দুইটা কোম্পানি অ্যাভেইলেবল থাকে- হক আই আর ভার্চুয়াল আই। ভার্চুয়াল আই সাধারণত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ওখানে করে। হক আই যেহেতু দ্বিপক্ষীয় সিরিজে চুক্তিবদ্ধ থাকে, তাই শুধু এলিমিনেটরে আমরা আনতে পারবো।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
