সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের নাজিরগঞ্জ এবং রাজবাড়ীর ধাওয়াপাড়া নৌ-পথে দীর্ঘ প্রায় তিন যুগ পর কেটাইপের তিনতলা বিশিষ্ট বড় ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি পরিচালনা কর্তৃপক্ষ পরিবর্তন হওয়ার পর গতকাল রোববার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ওই ফেরি চালু করেন। ইতিপূর্বে উক্ত নৌ-পথে সড়ক ও জনপথ বিভাগ নিয়ন্ত্রিত ইউটিলিটি (ছোট) ফেরি চলাচল করতো। ওইদিন বিকাল ৪টায় পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির আনুষ্ঠানিকভাবে ওই ফেরি চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের অতিরিক্ত পরিচালক মোঃ আরিফ উদ্দিন ও সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, জেলা পরিষদের সদস্য ফররুখ কবির বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ খান, আ’লীগ নেতা ইউনুস আলী বাদশা, ফেরদৌস আলম ফিরোজ, সাব্বির হোসেন রাজু প্রমুখ। বিআইডব্লিউটিসি’র ম্যানেজার (বাণিজ্য) সাফায়াত আহম্মেদ বলেন এখন থেকে উক্ত নৌ-পথে যাত্রীবাহী বাস এবং মালামালীবাহী ট্রাকের সুবিধার্থে দিনে এবং রাতে ৩ থেকে ৪টি বড় ফেরি চলাচল করবে। ওই সব ফেরিতে ২০/২২টি ভারি এবং মাঝারি যানবাহন চলাচল করতে পারবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
