স্টাফ রিপোর্টার : চাটমোহরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের শাবলের আঘাতে যুবলীগ নেতা আনিসুর রহমান আনিস হত্যার ঘটনায় থানায়া মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে, শনিবার ময়না তদন্ত শেষে নিহত যুবলীগ নেতার মরদেহ নিয়ে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, নিহত পাশর্^ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আসিনুর রহমান আনিসের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ১৩ জনকে আসামী করে শুক্রবার রাতে মামলা দায়ের করেছেন। পরে এ ঘটনায় পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, প্রভাকরপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে জাকিরুল সরদার (৪০) ও জাহিদুল সরদার (৩৬), মৃত বাহের উদ্দিনের ছেলে আইনুল হক (৬৫) ও তার ছেলে কাওসার হোসেন ওরফে সারোয়ার (২৮)। গ্রেপ্তারকৃতদের শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে, শনিবার দুপুরে ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর মরদেহ নিয়ে বিক্ষোভ করেন, স্বজন-এলাকাবাসী। চাটমোহর নতুন বাজার থেকে কয়েকশ’ মানুষ মরদেহ নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ মিছিলটি নতুন বাজার থেকে শুরু হয়ে পাশর্^ডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা গাজিবুর রহমান, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, সাগর আহম্মেদ, আজিবর রহমান প্রমুখ। বক্তারা অবিলম্বে হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এছাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক শোক বার্তায় জমি নিয়ে বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসীদেও হামলায় যুবলীগ নেতা আনিস হত্যার জড়িতদেও দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, চাটমোহর উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামের আয়নাল হক ও আনিসুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ সেই জায়গা নিজের দাবি করে গত শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে আনিসুর রহমান সীমানা প্রাচীর দেওয়ার সময় আয়নাল হক গংয়েরা তাদের উপর হামলা চালায়। এতে আনিসসহ কমপক্ষে ৬ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আনিসকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
