আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়া পৌরসভার দেবোত্তর বাজার বণিক সমিতির উদ্যোগে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতনকে সংর্বধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে এই সংর্বধনা দেয়া হয়। আটঘরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবোত্তর বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ¦ মোহাম্মদ আলী মজনু। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। বিশেষ অতিথির বক্তব্য দেন দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফফার আমন্ত্রিত অতিথি আফরোজা সাঈদ প্রমূখ। দেবোত্তর বাজার বণিক সমিতির যুগ্ম আহবায়ক মেজবাহুর রহমান চৌধুরী এবং উপদেষ্টা ও প্রশাসক আবু সাঈদ এর সঞ্চালনায় সংর্বধনা অনুষ্ঠানে বণিক সমিতির সাবেক সভাপতি ড. হোসেন আলী বিশ^াস, উপদেষ্টা সদস্য বাদশা মোল্লা, অর্থ ও হিসাব রক্ষক আবু বক্কর সিদ্দিক, সদস্য ইজিবর রহমানসহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
