স্টাফ রিপোর্টার : পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর) এর ৩২তম বার্ষিক সদস্য সভা সমিতির দফতর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে সভার উদ্বোধন করেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সমিতি বোর্ড সভাপতি বিধান রঞ্জন বৈশ্য। এ সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পাবনার নির্বাহী প্রকৌশলী সাব্বিউল ফেরদৌস, আরইবি উপ-পরিচালক কামাল হোসেন, পবিস-১ জেনারেল ম্যানেজার আকমল হোসেন, সমিতি বোর্ড কোষাধ্যক্ষ শামীম হোসেন, সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, সাবেক এমপি শামসুদ্দিন খবির, চাটমোহর পৌরসভার সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, স্বাচিপ পাবনা জেলা শাখা সভাপতি ডাঃ গোলজার হোসেন, প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলুসহ সমিতির কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। রেজিস্ট্রেশন, সভাপতি, কোষাধ্যক্ষ ও জেনারেল ম্যানেজারের প্রতিবেদন পাঠ, প্রশ্নোত্তর পর্ব, লটারী ড্র, পুরষ্কার বিতরণসহ নানা কর্মসূচীর মাধ্যমে শেষ হয় এ সদস্য সভার কার্যক্রম।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
