এফএনএস স্পোর্টস: বিদায় নেওয়ার পথে ২০২২ সাল। কাতার বিশ্বকাপের শিরোপা জিতে ২০২২ সালকে নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। শুধু তাই নয় ২০২২ সালে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে সবার ওপরে আছেন এলএমটেন। ২০২২ সালে পিএসজি ও আর্জেন্টিনার জার্সি গায়ে মোট ৪০টি ম্যাচে মাঠে নেমেছেন লিওনেল মেসি। ৪০ ম্যাচে ২৪ অ্যাসিস্ট নিয়ে সবার ওপরে মেসি। আর দ্বিতীয়স্থানে আছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। তিনি ৪৪ ম্যাচে করেছেন ২২ অ্যাসিস্ট। তৃতীয়স্থানে রয়েছে বার্সেলোনার ফরাসি উইঙ্গার ওসমানে ডেম্বেলে। ৪১ ম্যাচে ১৮ অ্যাসিস্ট করেছেন তিনি। আর ৪৬ ম্যাচে ১৭ অ্যাসিস্ট করে চতুর্থস্থানে আছেন এসি মিলানের রাফায়েল লিয়াও। অন্যদিকে ৩৬ ম্যাচে ১৬ অ্যাসিস্ট করে পঞ্চমস্থানে আছেন পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
