স্টাফ রিপোর্টার : সদরের ভাড়ারা ইউনিয়নের কোলাদী মোল্লাপাড়ার বাসিন্দা আবুল হোসেন রেন্টু মোল্লা বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কোলাদী মোল্লাপাড়ার মরহুম জহির উদ্দীন মোল্লার একমাত্র ছেলে আবুল হোসেন রেন্টু মোল্লা ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা টুটুল মোল্লার পিতা। কোলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমাজসেবক আব্দুল গফুর মোল্লার চাচাতো ভাই ও জুবলী ট্যাংক সংলগ্ন সোমা ক্লিনিকের স্বত্তাধিকারী সিরাজুল ইসলামের মামা। মরহুমের নামাজে জানাজা এদিনই বাদ যোহর কোলাদী দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মাওলানা হারুন অর রশিদ। তাকে কোলাদী গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। মরহুমের পরিবারের পক্ষ থেকে পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
