স্টাফ রিপোর্টার : উঠতি বয়সীদের অহেতুক আড্ডাবাজি বন্ধে শহরজুড়ে অভিযান পরিচালনা করেছে পুলিশ সদস্যরা। সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা, ডিবির ওসি মুহম্মদ আনোয়ার হোসেন, সদর ফাঁড়ির আইসি আহসান হাবিব ও পুলিশ পরিদর্শক তদন্ত শহিদুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ অভিযান পরিচালনা করেন তারা। অভিযানিক দল জানান, পুলিশ সুপার আকবর আলী মুনসীর নির্দেশনায় জেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে এ অভিযা পরিচালনা করা হয়। এ সময় পৌর এলাকার বিভিন্ন চাকু,ছুরি বিক্রির দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত দোকানদারদের চাকু ও ছুরি বিক্রি করতে নিষেধ ও সর্তক করা হয়। এছাড়াও বিভিন্ন এলাকায় উঠতি বয়সী ছেলেদের রাতে অহেতুক আড্ডাবাজি বন্ধে চালানো হয় অভিযান। এ ধরনের আড্ডাবাজি দেখে ও তাদেরকে ধুমপান করতে দেখে বেশ কয়েকজনকে আটক করা হয়। স্কুল ও কলেজে পড়ুয়া উঠতি বয়সী এসব ছেলেরা যেনো পড়ার সময় পড়া বাদ দিয়ে রাস্তাঘাটে আড্ডাবাজিতে ব্যস্ত না থাকে, এ বিষয়ে সতর্ক করে আটককৃতদেরকে নিজ নিজ অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়। অভিযানিক দল জানান, এমন ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
