এফএনএস বিনোদন: দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মহেশ বাবু। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। ১২ বছর পর পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে কাজ করছেন মহেশ। ‘এসএসএমবি২৮’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এদিকে শোনা যাচ্ছে, মহেশের এ সিনেমায় দেখা যাবে ‘মার্দানি গার্ল’ রানী মুখার্জিকে। এর মাধ্যমে তেলেগু ফিল্মে অভিষেক হবে তার! টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, মহেশ বাবুর পরবর্তী সিনেমা ‘এসএসএমবি২৮’। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে বলিউড অভিনেত্রী রানী মুখার্জির অভিনয়ের বিষয়ে কথা চলছে; এখনো তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে মহেশের এ সিনেমায় দেখা যাবে তাকে! ‘এসএসএমবি২৮’ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে পূজা হেগড়েকে। দ্বিতীয় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন সংযুক্তা মেনন। সিনেমাটিতে একটি আইটেম গান রাখার পরিকল্পনা করেছেন পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস। আইটেম গানে পারফর্মের বিষয়ে রাশমিকা মান্দানাসহ বেশ কজন জনপ্রিয় তারকার নাম উঠে এসেছে। তবে এ বিষয়ে এখনো কাউকে চূড়ান্ত করেননি নির্মাতারা। রানী ২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন। পরের বছরই এই দম্পতির ঘরে মেয়ে সন্তানের জন্ম হয়। তারা মেয়ের নাম রাখেন আদিরা। মেয়েকে নিয়ে অনেকটাই আড়ালে থাকেন রানী। অভিনয়েও খুব বেশি সরব নন তিনি। বিয়ের পর কেটে গেছে আট বছর। আর এই সময়ে তার অভিনীত ৫টি সিনেমা মুক্তি পেয়েছে। রানী মুখার্জি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বান্টি অউর বাবলি টু’। ২০২১ সালে মুক্তি পায় এই সিনেমা। তবে বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি এটি। রানী অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। ২০২৩ সালের ৩ মার্চ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
