নিজস্ব প্রতিনিধি : বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে। গতকাল সকালে প্রতিষ্ঠান চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের তৃতীয় থেকে নবম শ্রেনী পর্যন্ত মোট সাতটি শ্রেনীর ২৮ টি শাখায় মোট ১১৬৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতি শ্রেনীর সম্মিলিত মেধা তালিকায় স্থান অর্জনকারী সেরা পাঁচজন করে মোট ৩৫ জন এবং শতভাগ উপস্থিত থাকা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সার্বিক বিষয়ে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হক আলাউদ্দীন। সহকারী প্রধান শিক্ষক তার বক্তব্যে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে, আগামী বছরের পরিবর্তনশীল শিক্ষা ব্যবস্থায় নিজেকে মানিয়ে নেওয়া এবং প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়েতে ভূমিকা রাখার নির্দেশ দেন। শারীরিক কারণে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর শিবজিত নাগ অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় মুঠোফোনে শিক্ষার্থীদের শুভেচ্ছা ও উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
