স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক এমপি সেলিম রেজা হাবিবসহ বিরোধী দলের সকল নেতাকর্মীদের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফাতে বিশাল গণমিছিল করেছে পাবনা জেলা বিএনপি, সকল উপজেলা ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শহরের জেলা পাড়াস্থ পাবনা জেলা বিএনপির পুরোনো কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পাবনা পৌরসভা, পুলিশ লাইন মোড় হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে প্রবেশ করে। এসময় ইন্দিরা মোড় ও ট্রাফিক মোড় হয়ে চাপা মসজিদ এবং বড় বাজার হয়ে আবারও জেলা বিএনপির পুরোনো কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপি, পৌর বিএনপি, সকল উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতার্কর্মীরা বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, শিমুল বিশ্বাসের মুক্তিসহ বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। গণমিছিল শেষে জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সহ- সভাপতি আলহাজ¦ তৌফিক হাবিব, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন জোয়ার্দার, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু। এছাড়াও বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ, টুটুল বিশ্বাস, আবু বকর সিদ্দিক মুকু, মোসাব্বির হোসেন সন্জু, ঈশ^দী উপজেলা বিএনপির আহবায়ক আহসান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি আরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমাম রন্জু, জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আজম প্রাং, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমল শেখ টিটু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারহানা পারভীন প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
