এফএনএস বিনোদন: জয়া আহসান মানেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়। নেটিজেনদের মন্তব্যের বন্যা। গত সোমবার বিকেল শেষের সন্ধ্যাবেলা; সন্ধ্যাও তখন রাতের বুকে পড়েছে―এমনই ক্ষণে নিজের সাম্প্রতিক তোলা কিছু ছবি শেয়ার করেছেন ফেসবুকে। আর এতেই নেটিজেনদের মাথা ঘুরে যায়। অজস্র প্রতিক্রিয়া যুক্ত হতে থাকে। একই সঙ্গে মন্তব্যের ঘরে বাড়তে থাকে ভিড়। বর্ণিল মন্তব্যে ভরে ওঠে জয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমের বাক্স। নেটিজেনরা ইতিবাচক-নেতিবাচক নানা কথা বলছেন। একজন বেশ খোঁচা মেরে বললেন, ‘একসময়ের দাপুটে অভিনেত্রী জয়া আহসান টাকার অভাবে শীতের জামা কিনতে পারতেছে না। ’ আরেকজন প্রশংসা করে লিখলেন, ‘অসাধারণ সুন্দর লাগতাছে তোমাকে। ’ আরেকজন লিখেছেন, ‘শীতের রাতে উত্তাপ ছড়ালেন কেন?’ অবশ্য জয়া এসব মন্তব্যে কোনো প্রতিক্রিয়াই দেখান না। একেবারে নীরব ভূমিকা পালন করেন। প্রকাশিত ছবিগুলোতে এই নায়িকাকে যেমন মোহনীয় রূপে দেখা গেছে, তেমনি স্টাইলেও দেখা গেছে বৈচিত্র্য। যদিও নেটিজেনদের একাংশ ছবিগুলো দেখে নেতিবাচক মন্তব্য করেছেন। সমালোচকদের বেশির ভাগই জয়ার সংক্ষিপ্ত পোশাক নিয়ে কথা বলেছেন। জয়া অভিনীত প্রথম সিনেমা ‘ব্যাচেলর’ মুক্তি পায় ২০০৪ সালে। তিনি ‘গেরিলা’ চলচ্চিত্রে বিলকিস বানুর চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। এরপর এই নায়িকার ‘চোরাবালি’ও প্রশংসিত হয়। টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
