এফএনএস বিনোদন: নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রোকসানা হাসি সোনিয়া ২১ ডিসেম্বর দেশে ফিরেছেন। দুই যুগ ধরে তিনি যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন। এবার ১৮ বছর পর দেশে ফিরেছেন ‘স্বপ্নের ঠিকানা’ খ্যাত অভিনেত্রী। দেশে ফিরেই তিনি শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’ অফিসে দেখা করেন। গত রোববার চলচ্চিত্র ফিল্ম ক্লাবের নির্বাচনেও অংশ নেন তিনি। সারা দিন সহকর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন। সোনিয়া বলেন, ‘এবারই দীর্ঘ সময় পর দেশে ফেরা হলো। করোনা না হলে ২০২০ সালেই দেশে ফিরতাম। বিমানের টিকিটও করা ছিল। করোনার কারণে সব পরিকল্পনা বাতিল করতে হয়। আরো কিছুদিন দেশে থাকার ইচ্ছে রয়েছে। আশা করছি, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে লন্ডনে ফিরব। ’আপাতত অভিনয়ে ফেরার ইচ্ছে নেই বলেও জানান সোনিয়া। তিনি বলেন, ‘এই মুহূর্তে সংসার ও সন্তান নিয়ে বেশ আছি। অভিনয় করার জন্য যে পরিমাণ সময় দরকার সেটা দিতে পারব না। লন্ডনে আমি একটি রেডিওর সঙ্গে যুক্ত আছি। পাশাপাশি বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। সেগুলো করতে করতেই সময় চলে যায়। তবে প্রাণের চলচ্চিত্রকে অনেক মিস করি। ’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
