এফএনএস বিনোদন: ঢালিউড কুইন অপু বিশ্বাস। বর্তমানে পর্দায় অভিনয়ের চেয়ে বিভিন্ন শোরুম উদ্বোধনেই বেশি দেখা যায়। অভিনয়ের আলোচনার চেয়ে নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েই খবরের শিরোনামে বেশি দেখা যায় তাকে। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় থাকেন অপু। প্রায় সময় নিজের মতামত কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই নায়িকা। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন অপু। পাশাপাশি ওই পোস্টে ভালো কাজের ক্ষেত্রে মানুষের সমালোচনাকে উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। অপুর পোস্টটি হুবহু নিচে দেওয়া হলো- ইংরেজিতে দেওয়া স্ট্যাটাসে চিত্রনায়িকা লিখেছেন, আপনি যখন ভালো কাজ করবেন তখন লোকেরা আপনার সমালোচনা করবে ঠিক আছে, এটা একটা সাধারণ অভিজ্ঞতা। সৃষ্টিকর্তা বলেছেন, এই পৃথিবীতে এমন কেউ নেই যার সমালোচনা করা হয়নি। তাই ক্ষমা করে হাসতে শিখুন, এড়িয়ে চলতে শিখুন, কিন্তু কাউকে ভালো কাজ বন্ধ করতে দেবেন না, যা আপনি করছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
