সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ৭ জানুয়ারির ভোট বর্জনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে গতকাল মঙ্গলবার সকালে সদরের মালঞ্চি বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা ভোট বর্জনের আহবান জানিয়ে সকলকে ভোট প্রদান থেকে বিরত থাকার আহবান জানান। জেলা বিএনপি’র সদস্য ও জেলা ড্যাব সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। জেলা কৃষক দলের সভাপতি শফিউল আলম এসময় জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, কৃষকদলের সভাপতি শফিউল আলম শফি, জাসাস এর আহবায়ক খালেদ হোসেন পরাগ, তাঁতীদল নেতা মুন, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, নাদিম খানসহ নেতাকর্মীরা এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
