স্টাফ রিপোর্টার : স্বপ্না খাতুন (২৪ ) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। সোমবার রাত দশটার দিকে চাটমোহরের উপজেলার ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বপ্না খাতুন পবাখালী গ্রামের বাসিন্দা চা বিক্রেতা নাইম হোসেনের স্ত্রী। এলাকাবাসী সুত্রে জানা গেছে, ধানের গুড়া বিক্রি করাকে কেন্দ্র করে দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিকেলে স্বামী নাইম তার চায়ের দোকানে চলে গেলে অভিমানে স্বপ্না খাতুন সবার অগোচরে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন খোজাখুজি করে না পেয়ে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ৫ বছর আগে নাইমের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। তাদের ২ বছর বয়সী একটি সন্তান রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
