সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বিএনএম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট সংগীত শিল্পী ডলি সায়ন্তনী গতকাল মঙ্গলবার ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি ওইদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা রাত পর্যন্ত নির্বাচনী এলাকার কুড়িপাড়া, সাতবাড়ীয়া, সাগরকান্দী এবং নাজিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সর্বস্তরের মানুষের কাছে তার নোঙ্গর প্রতীকে ভোট প্রার্থনা করার পাশাপাশি তাদের দোয়া চান। সেই সঙ্গে তিনি নির্বাচনে জয়যুক্ত হলে এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ,কালভার্ট এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ জনগণের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত জনসাধারণের অনেকেই তাকে ভোট দেওয়ার আশ্বাস দেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
