এফএনএস বিদেশ : ফিলিস্তিনের গাজা উপত্যকায় আল-মাগাজি শরণার্থীশিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। আল-মাগাজি শরণার্থী শিবিরটি গাজা উপত্যকার মাঝখানে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা রোববার বলেছেন, নিহত হওয়ার সংখ্যা বাড়তে পারে। মাগাজি শরণার্থীশিবিরে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় গণহত্যা চালানো হয়েছে। হামাস এক বিবৃতিতে এই বিমান হামলাকে ‘ভয়ংকর গণহত্যা’ ও ‘নতুন যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা পরিস্থিতি পর্যালোচনা করছে। সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বেসামরিক নাগরিকেরা যাতে কম ক্ষতিগ্রস্ত হন, সে জন্য তারা কাজ করছেন। গতকাল গভীর রাতে শুরু হওয়া ইসরায়েলি হামলা গতকাল সোমবারও অব্যাহত। স্থানীয় বাসিন্দা ও ফিলিস্তিনের গণমাধ্যম বলছে, গাজার কেন্দ্রে আল-বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েল বিমান হামলা ও শেল হামলা বাড়াচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
