স্টাফ রিপোর্টার : এগ্রো ফিড কোম্পানীর রাজশাহী বিভাগীয় এরিয়া ম্যানেজার কাজী সাইফুল আজম মাসুম রোববার সন্ধ্যা ছয়টায় ঢাকার হেলথ এন্ড হোপ হাসপাতালে অসুস্থতাজনিত কারনে মৃত্যুবরন করেছেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)। তিনি জেলার আতাইকুলা থানার তেলকুপি গ্রামের মরহুম কাজী শামছুর রহমানের ছেলে ও সদরের দাপুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নান মানুর জামাতা। তিনি ব্লাড ক্যান্সারে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি মা, স্ত্রী, ২ ছেলে, ২ ভাই, ৪ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি শহরের কাচারীপাড়াতে পরিবারসহ বসবাস করতেন। তিনি স্বপ্ন যুব সংঘ ও স্বপ্ন মহিলা সংঘের প্রতিষ্ঠাতা নারী উদ্যোক্তা সাংস্কৃতিক কর্মী রিমা পারভীনের স্বামী। সদালাপী মাসুমের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার শুভানুধ্যায়ীদের মাঝে। গতকাল সকাল নয়টায় জিসিআই স্কুল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ যোহর তেলকুপি মাদ্রাসা মাঠে দ্বিতীয়দফা জানাজা শেষে তাকে তেলকুপি গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার জন্য পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
