স্টাফ রিপোর্টার : নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে গেছে একটি দ্রুতগামী মোটরসাইকেল। আর সেই মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুন ধরে যায়। এতে পুড়ে গেছে বাস ও মোটরসাইকেলটি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে ঈশ^রদী-বাঘা আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেলপাম্পের সামনে ঘটে এ দূর্ঘটনা। এ ঘটনায় সুপার সনি নামের একটি বাস ও মোটরসাইকেলটি সম্পূর্ন পুড়ে যায়। স্থানীয়রা জানায়, যাত্রী নিয়ে রাজশাহীর বাঘা থেকে বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ভাদুর বটতলা তেলপাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে যায়। পরে মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুন ধরে যায়। সেখান থেকে পুরো বাসে আগুন ধরে যায়। দূর্ঘটনার পরপরই টের পেয়ে বাসের চালক-হেলপারসহ যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে গেলে কেউ হতাহত হয়নি। এদিকে, ঘটনার পরই পালিয়ে যায় মোটরসাইকেল চালক। ঈশ^রদী ফায়ার সার্ভিস ইউনিটের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু মন্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বাসে অগ্নিকান্ডের ঘটনা শোনার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কোন হতাহত হয়নি। কাউকে আহত অবস্থাতেও পাওয়া যায়নি। মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুন ধরেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বাঘা থেকে বাসটি আসছিল, আর মোটরসাইকেলটি সামনে থেকে ছিটকে গিয়ে বাসের নিচে ঢুকে আগুন ধরে যায়। কেউ হতাহত হয়নি। মোটরসাইকেল চালককেও পাওয়া যায়নি। এটা কোনো নাশকতা কি না জানতে চাইলে ওসি বলেন, ‘এটা কোনো নাশকতার ঘটনা নয়। একটি দূর্ঘটনা বলে ধারণা করছি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
