এফএনএস স্পোর্টস: তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। টাইগার পেসারদের বোলিং তোপে মাত্র ৯৮ রানে অলআউট হয় কিউইরা। ৭ ওভার বল করে ১৪ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। এমন আগুন ঝড়া বোলিংয়ে ম্যাচসেরা নির্বাচিত হন তরুণ এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ম্যাচসেরার পুরস্কার জিতলেন তানজিম সাকিব। নিজের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে সাকিব বলেন, ‘নিজের পারফরম্যান্সে আমি সত্যিই সন্তুষ্ট। যেভাবে শুরু করেছিলাম সেটা ভালো ছিল। বোলিংটা উপভোগ করেছি। বল ভেতরে ঢুকছিল, সিমে পড়ে মুভ করছিল। লাইন ও লেংথ ধরে রেখে চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করার। বাকি কাজ পিচ করেছে এবং সেখান থেকে সাহায্যও পেয়েছি। পেসারদের জন্য এটা দারুণ পিচ। লাইন ও লেংথ ঠিক রাখার চেষ্টা করেছি এবং ভালো লাগছে যে সেটা পেরেছি।’ টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রানে থামে নিউজিল্যান্ড। জবাবে খেলতে নেমে এক উইকেট হারিয়ে ১৫ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৫১ রান করে অপরাজিত থেকেছেন নাজমুল হোসেন শান্ত।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
