এফএনএস বিদেশ : আড়াই মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৯৯ জন সাংবাদিক নিহত হয়েছে। সরকারি জনসংযোগ বিভাগ থেকে এক বিবৃতির বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি। জনসংযোগ বিভাগের বিবৃতির তথ্য অনুযায়ী, সর্বশেষ নিহত সাংবাদিকের নাম মোহাম্মদ খলিফা। তিনি উপত্যকার হামাসপন্থী টেলিভিশন চ্যানেল আল-আকসা টিভিতে কর্মরত ছিলেন। ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) গোলা বর্ষণে ঘর বাড়ি হারিয়ে স্ত্রী ও তিন সন্তানসহ গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন তিনি। জনসংযোগ বিভাগ জানিয়েছে, শুক্রবার নুসেইরাত শিবিরে অভিযান চালিয়েছে আইডিএফ। সেই অভিযানে সপরিবারে নিহত হয়েছেন খলিফা। ইসরায়েলি আগ্রাসনে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এতে রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হয়েছে ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এই নিহতদের ৭০ শতাংশই নারী, শিশু ও অপ্রাপ্ত বয়স্ক। এছাড়াও উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় আহত হয়েছে আরও ৫২ হাজার ৫৮৬ জন। এখনও নিখোঁজ রয়েছে ৬ হাজার ৭০০ জন। এছাড়া হাজার হাজার পরিবার বাড়িঘর-সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে। অন্যদিকে, হামাসের গত ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। বস্তুত ইসরায়েল-হামাস যুদ্ধের গত আড়াই মাসে সেখানে যত সংবাদকর্মী নিহত হয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আর কোনো যুদ্ধে এত সংবাদকর্মী নিহতের নজির নেই।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
