এফএনএস বিনোদন: মডেল-অভিনেত্রী প্রিয়া অনন্যা। তার নতুন মিউজিক ভিডিও ‘লাভ ইউ জান’ জে এল মিউজিক ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে। জনপ্রিয় গীতিকার প্লাবন কোরেশীর কথা, সুরে এবং অভিজীৎ চক্রবর্তী জিতুর সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাইসা খান। মিউজিক ভিডিওতে প্রিয়া অনন্যার বিপরীতে ছিলেন মডেল সাজ্জাদ চৌধুরী। ‘লাভ ইউ জান’ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা এম এইচ রিজভী। মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, কণ্ঠশিল্পী রাইসা খানের গাওয়া ‘লাভ ইউ জান’ গানটি অসাধারণ। এছাড়া মডেল সাজ্জাদ চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে কাজটি করলাম। গানটির ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা এম এইচ রিজভী। আমার বিশ্বাস তার সুনিপুণ নির্মাণশৈলী দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে। আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করছেন এটাই আমাদের সার্থকতা। নির্মাতা এম এইচ রিজভী বলেন, ‘লাভ ইউ জান’ গানটি আইটেম ঘরানার। স্ক্রিনে প্রিয়া অনন্যা ও সাজ্জাদ চৌধুরীর রসায়নটা দারুণ ছিল। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ ভিডিওটি নির্মাণ করেছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো একটি কাজ হয়েছে। আশা করছি সবার গানটি সবার ভালো লাগবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
