স্টাফ রিপোর্টার : ৪৯ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় শুক্রবার রাতে কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী নেতৃত্বে জেলার ঈশ^রদী থানার লালনশাহ ব্রীজের সন্নিকটে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত নিরাপত্তা চেকপোস্টের সামনে অভিযান চালায় র্যাবের জোয়ানরা। এ সময় সেখান থেকে উল্লেখিত পরিমান ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় সদর থানার বাঙ্গাবাড়িয়া গ্রামের মরহুম আনসার সরদারের ছেলে সাইফুল ইসলাম (৪০) ও একই গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৭) কে। তাদের কাছ থেকে মাদক বহন কাজে ব্যবহৃত ১টি ব্যাগ, ১টি বস্তা, ৩ টি মোবাইল ও ৪টি সিমকার্ড জব্দ করে। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
