মাসুদ রানা : এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উজ্জল হোসেন (৪২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ভাঙ্গুড়া থানা পুলিশ উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের রূপসী গ্রাম থেকে তাকে আটক করে। ধৃত উজ্জল ওই গ্রামের মৃত নাজিম উদ্দিন প্রামানিকের ছেলে ও পেশায় একজন ব্যবসায়ী। এ ঘটনায় ঐ গৃহবধূ শনিবার দুপুরে থানায় বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূ ও তার স্বামী রুপসী গ্রামে নিজেদের বাড়িতে বসবাস করেন। তারা নিঃসন্তান দম্পতি। শুক্রবার দিবাগত রাত আটটার দিকে ওই গৃহবধুকে বাড়িতে একা রেখে তার স্বামী ব্যক্তিগত কাজে ভাঙ্গুড়া বাজারে যায়। এক পর্যায়ে রাত ১১ টার দিকে উজ্জ্বল কৌশলে ফাঁকা বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এসময় ওই গৃহবধূ চিৎকার করলে অন্য প্রতিবেশীরা এসে উজ্জ্বলকে আটক করে পুলিশে খবর দেয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই উজ্জ্বল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই পুলিশ ওই গ্রামে পৌঁছে অভিযান চালিয়ে উজ্জলকে আটক করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ভুক্তভোগী এক নারীর অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণ মামলা দায়ের হয়েছে এবং ধর্ষককে আটক করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
